আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা
নোয়াখালীর সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট বিকেলে সেনবাগ দলিল লিখক সমিতির কার্যালয়ে সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমিতির দীর্ঘদিনের সক্রিয় সদস্য ও বিশিষ্ট দলিল লিখক আবু ইউচুফ মজুমদার। এছাড়া সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও তরুণ সংগঠক মো. হুমায়ুন কবির হুমু। সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লিখক সমিতি একটি পেশাজীবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে আইনগত নথিপত্র প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনটি আরও ঐক্যবদ্ধ হয়ে সদস্যদের অধিকার সংরক্ষণ ও পেশাগত উন্নয়নে কাজ করবে। এসময় বক্তারা বলেন, আহ্বায়ক কমিটি আগামী দিনে একটি কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠনে উদ্যোগ নেবে। পাশাপাশি সদস্যদের কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া হবে।
কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নতুন কমিটির নেতৃত্বে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।