ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও টিভিকে প্রধান থালাপতি বিজয়।
সম্প্রতি মাদুরাই শহরে অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি ক্ষমতাসীন বিজেপিকে নিজের দলের একমাত্র ‘আদর্শিক শত্রু’ হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে-র বিরুদ্ধেও কেন্দ্রের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তোলেন।
বিজয় তার ভাষণে তামিলনাড়ুর ইতিহাস ও আঞ্চলিক গৌরবকে সামনে এনে জনগণের আবেগ স্পর্শ করার চেষ্টা করেন। তিনি বলেন, “সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে, আবার একা থাকতেও জানে। সিংহ কেবল শিকারের জন্য বের হয়, বিনোদনের জন্য নয়।” তার ইঙ্গিত ছিল—টিভিকে কোনো জোটে নয়, এককভাবেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অংশ নেবে।
গুজব উড়িয়ে দিয়ে বিজয় স্পষ্ট করে বলেন, টিভিকে বিজেপির সঙ্গে কোনো জোট করছে না। তিনি বলেন, “আমাদের দল কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের দল জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।”
বিজেপির নীতি ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্র তামিলনাড়ুর সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয় বলেন, “এনইইটি বাতিল করুন! আপনি কি এটা করতে পারবেন নরেন্দ্র মোদি আগরওয়াল?” তার অভিযোগ, একগুঁয়েমির কারণে কেন্দ্র এই পরীক্ষা চাপিয়ে দিয়েছে, যার ফলে তামিল শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে।
তিনি সতর্ক করে দেন, আঞ্চলিক উদ্বেগকে অবহেলা করলে বিজেপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই বক্তব্য টিভিকে-র জন্য একটি ‘টার্নিং পয়েন্ট স্পিচ’, যা রাজ্যের ভোটারদের কাছে তাকে নতুন বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে পারে। ২০২৬ সালের নির্বাচনের আগে বিজেপি-বিরোধী শক্তিগুলো একত্রিত করার ক্ষেত্রেও এই ভাষণ গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?