শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ভারতে বসে ফের ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে বিভোর সাবেক প্রতিমন্ত্রী আরাফাত

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন বা পুরোনো শখের পেছনে ছোটার ফুরসত পাননি। তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন। তার দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারটি ‘অবৈধ’। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন সাবেক এমপি, […]

ভারতে বসে ফের ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে বিভোর সাবেক প্রতিমন্ত্রী আরাফাত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১২:৩৪

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন বা পুরোনো শখের পেছনে ছোটার ফুরসত পাননি। তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন। তার দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারটি ‘অবৈধ’।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বিষয়টি তুলে আনা হয়েছে।

বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেন, হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে রয়েছে। আমার একটি লক্ষ্য : বাংলাদেশের সবকিছু আবারও ঠিক করা। আমার সত্যি বলতে এখন কোনো শখ নেই, কোনো খেলাধুলার সময়ও নেই। অথবা অন্য কোনো বিনোদনকে আমার জীবনে যুক্ত করার ইচ্ছা নেই।

ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দাবি করে এম আরাফাত বলেন, আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই, এখন কি ভোর নাকি সন্ধ্যা। আমার প্রতিদিনের জীবন হলো শুধু কাজ, কাজ… আরও কাজ। আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, হাসিনার সরকার পতনের পর শুধু আওয়ামী নেতাকর্মীরা নয়— অনেক সাংবাদিক, সরকারি কর্মকর্তাও ভারতে পালিয়েছেন। যে সংখ্যাটি দুই হাজারের বেশি হবে।

সংবাদমাধ্যমটিকে ঢাকার এক তরুণ এমপি জানিয়েছেন, তিনি দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করেছেন। কক্সবাজারের সাবেক পলাতক এক এমপি জানিয়েছেন, তিনি ও আরেক এমপি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন। তারা নিয়মিত নামাজ আদায়, জিম করছেন। আবার কাজের লোক না আসলে প্রায়ই নিজেদের রান্না করে খেতে হয় বলেও জানান তিনি।

পলাতক এসব মন্ত্রী-এমপি ও আওয়ামী নেতারা কলকাতার নিউটাউনে আছেন উল্লেখ করে সংবাদমাধ্যটি বলেছে, ‘যারা ভারতে আছেন তাদের বেশিরভাগ নিউ টাউনে বাস করছেন। এটি কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধমান পরিকল্পিত শহর।

শহরটির রাস্তাঘাট প্রশস্ত, সহজে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়, শহরে শপিং মল, জিম আছে। এছাড়া এটি কলকাতার নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। যা পলাতক আওয়ামী নেতাকর্মীদের থাকার জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৪

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৪

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬২