মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, (২০ আগস্ট) বিকালে সুবর্ণচর উপজেলার হালিম বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলামের সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহীনুর বেগম সাগর,
বক্তব্য কালে শাহীনুর বেগম সাগর বলেন- আপনারা আ.লীগ কে প্রতিহত করেন। এখনো আ.লীগের অনেকে আমাদের আশ্রয়স্থলে রয়েছে। যেকোনো সময় তারা সাপের মতো চোবল মারতে পারে। তাছাড়া অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হবে যে ঘোষণা দিয়েছেন।
কিন্তু এখানে এনসিপি ও জামায়াত বলছে আমরা (বিএনপি) ছাড়া নাকি কেউই নির্বাচন চায় না। শাহীনুর বেগম সাগর বলেন, একটি পক্ষ নির্বাচন চাইনা তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলে।
বিগত ১৭ বছর তিলে তিলে রাজনীতির মাঠে ছিলাম একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আশায়। আগামীর নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ সহ জেলা উপজেলার অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলার হালিম বাজার থেকে বিশাল র্যালী নিয়ে চর জব্বার হাসপাতালে শেষ হয়। র্যালী শেষে চর জব্বার হাসপাতালে বৃক্ষ রোপন ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
এতে সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।