মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক র্যালি, আলোচনা সভা ,মাছের পোনা অবমুক্ত ও মৎস্য সফল আত্নকর্মী উদ্যোক্তা পুরষ্কার প্রদান করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভাতে মিলিত সকলে । উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল হালিম চৌধুরীর সঞ্চালনায়
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা (এসডিএফ) বজলুল কবির ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, চরজব্বার থানার এসআই আবদুল মোতালেব, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাছচাষী, মৎস্য হ্যাচারী মালিক ও তাদের পরিবাবের সদস্যবৃন্দ সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা সকলের দায়িত্ব। প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, নিজেরা সচেতন হলে দেশীয় মাছ রক্ষা করা সহজ হবে। তাই প্রয়োজন ঐক্য। খাল-বিল,জলাশয়,অভয় আশ্রমে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে সকল নাগরিকদের।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান বলেন, আপনারা শুধু জানেন জাকটা ইলিশ ধরা নিষিদ্ধ বছরের একটা সময়। কিন্তুু না, সরকারি নির্দেশনা মতে কিছু কিছু সময়ে পাঙ্গাস, বোয়াল মাছ ধরাও নিষেধ। আমরা জানি না বলেই এসব দেশীয় মাছ রক্ষা করা সম্ভব হচ্ছে না।
আগের মতো খাল, বিলে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না। তাই সরকারি নির্দেশনা গুলো মানা জরুরি। তাহলে দেশীয় মাছ আহরণ করে আমিষ ঘাটতি কিছুটা হলেও পূরণ সম্ভব হবে।
সভা শেষে তিনটি ক্যাটাগরিতে সফল তিনজন মৎস্য উদ্যোক্তার মাঝে সম্মাননা কেস্ট তুলে দেন অথিতিবৃন্দ। ক্যাটাগরি অনুযায়ী ১ম স্থান অর্জন করেন, ইয়ন অ্যাকুয়াকালচার পক্ষে ম্যানেজার সাইদুল ইসলাম, ২য় স্থান অর্জন করেন, চরবাটার মৎস্যচাষী আবদুল আজিজ,৩য় স্থান অর্জন করেন, গুনগত মাছ উৎপাদনে পূর্ব চরবাটার মোহাম্মদ আফছার উদ্দিন।