মাহিনুর ইসলাম, বড়লেখা প্রতিনিধিঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
এছাড়াও সফল মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মকবুল আহমদ ও নিমার হোসেন।
আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের মাঝে কাজে আরও উৎসাহিত করার লক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।