রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মুন্সিগঞ্জ স্কুল ছাত্রী ধর্ষন মামলায় ডিএনএ টেষ্টে আলামত মিলেনি

মুন্সিগঞ্জ প্রতিনিধি- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় ডিএনএ টেষ্টে আলামত পাওয়া যায়নি। একই সঙ্গে ওই মামলায় ৪ মাস ১ দিন কারভোগের পর জামিন পেয়েছেন অভিযুক্ত দুবাই প্রবাসী যুবক শামীম দেওয়ান (২২)। চলতি বছরের ১২ এপিল জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের আউটশাহী মুসল্লিপাড়া গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনা ঘটে।  দু’দিন পর ১৪ এপ্রিল ছাত্রীর […]

প্রতিনিধি ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ০১:৪৭

মুন্সিগঞ্জ প্রতিনিধি-

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় ডিএনএ টেষ্টে আলামত পাওয়া যায়নি। একই সঙ্গে ওই মামলায় ৪ মাস ১ দিন কারভোগের পর জামিন পেয়েছেন অভিযুক্ত দুবাই প্রবাসী যুবক শামীম দেওয়ান (২২)। চলতি বছরের ১২ এপিল জেলার টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের আউটশাহী মুসল্লিপাড়া গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনা ঘটে। 

দু’দিন পর ১৪ এপ্রিল ছাত্রীর বাবা দুবাই প্রবাসী শামীমকে একমাত্র আসামী করে টঙ্গীবাড়ি থানায় ধর্ষন মামলা দায়ের করেন। একই দিন রাতে ওই প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতে পাঠানো হলে জেল হাজতে প্রেরন করেন।

এদিকে, ঘটনার দিন ১৪ বছর বয়সী ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য আউটশাহী মুসল্লিপাড়া গ্রামে যাচ্ছিলো। যাওয়া সময় জোর করে ধরে নিয়ে ওই ছাত্রী দুবাই প্রবাসী শামীম ধর্ষন করে বলে অভিযোগ আনা হয়। ওই ছাত্রী তার নানা বাড়িতে বসবাস করে উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো।

ওই ধর্ষন মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন টঙ্গীবাড়ি এসআই শেখ শহীদুল ইসলাম। তিনি জানান, মামলা রুজুর পর ডিএনএ টেষ্টোর জন্য ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়।

এরপর সেখান থেকে ডিএনএ টেষ্টের প্রতিবেদন হাতে পেয়ে গত ১৩ আগষ্ট আদালতে তা দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। একই দিন শুনানী শেষে অভিযুক্ত শামীমের জামিনের আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক।

অন্যদিকে, গ্রেফতারের পর কারাগারে ছিলেন আউটশাহী মুসল্লিপাড়া গ্রামের শহীদ দেওয়ানের ছেলে অভিযুক্ত শামীম দেওয়ান। তিনি গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) আদালত থেকে জামিন পান। এরপর কারাগার থেকে মুক্ত হন। 

জামিনে বের হয়ে শামীম দেওয়ান বলেন, গত এপ্রিল মাসের ৮ তারিখ আমি প্রবাস থেকে দেশে আসি। দেশে আসার পরে ১২ এপ্রিল আমাদের বাড়ির পাশ দিয়ে ২ জন ছেলে ও ১ জন মেয়ে অশ্লীল ভঙ্গিমায় হাটাহাটি করছিলো পরে আমরা কয়েকজন ছেলেটিকে জিজ্ঞেস করি মেয়েটি তোমার কি হয়? পরে ছেলেটি বললো তার খালাতো ভাই হয়।

এরপর তাদের আমরা কিছু না বলেই ছেরে দেই। এর কিছুক্ষণ পরেই আমাদের কাছে খবর আসে ছেলেটা আমাদের বকাবকি করছে। কি কারনে বকাবকি করছে জিজ্ঞেস করলে ছেলেটি তর্কে জড়িয়ে যায়। এরপর এলাকার লোকজন আটকে রেখে গার্ডিয়ানের জিম্মায় দিয়ে দেয়।

সেই ক্ষোভ থেকেই মেয়েটি তার লোকজন দিয়ে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিলো। ওই রাতেই মেয়ের মামা আমার কাছে ৫ লক্ষ টাকা দাবী করে নইলে আমাকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করবে বলে জানায়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন তারা আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয়।

তিনি আরও বলেন, পুলিশ মিমাংসা করে দিবে বলে আমায় থানায় যেতে বলে, পরে আমি থানায় গেলে তারা আমাকে গ্রেফতার করে পরদিন কোর্টে প্রেরণ করে। এরপর মেয়ের মামা আবারো আমার মায়ের কাছে এসে বলে যদি টাকা না দেন তাহলে শামীম কে জেল থেকে বের করতে পারবেন না।

টাকা দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমার মা টাকা দিতে রাজি হয় এবং ১৩ লাখ টাকার স্ট্যাম্প করে। এরপর থেকে মেয়ের পরিবারের কেউ আমাদের সাথে যোগাযোগ রাখেনি, এমনকি কোর্টেও মামলা উঠাতে যায়নি। এরপর ডিএনও পরিক্ষার রিপোর্ট ও পুলিশ তদন্তে আমার বিরুদ্ধে যেই অভিযোগ সেটি মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত আমাকে জামিন দেয়। আমি চার মাস একদিন জেল খাটলাম বিনা দোষে।

পক্ষান্তরে মামলার বাদী বলেন, ওই ঘটনায় আমরা কোন বিচার পাচ্ছি না। ওদের টাকা আছে। সব কিছুই কিনে নিছে। ডিএনএ টেস্ট পরীক্ষায় বিষয় জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেননি।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।