সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার মাগরিব নামাজের পর মহিপুর থানা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড.শাজাহান পারভেজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার,৭নং লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার,
থানা ওলামা দলের সভাপতি মোঃ আজিজুর রহমান পাটোয়ারী, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ খান এবং থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদএছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সাহসী নেতৃত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম নেতাকর্মীদের প্রেরণা যোগায়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মহিপুর থানা ওলামাদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।