মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
প্রযুক্ত নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী, সুবর্ণচরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণ্যাঢ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তর সুবর্ণচর এ কর্মসূচীর আয়োজন করেন। সুবর্ণ ইয়ুথ অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মহিব উল্যাহ মহিব এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুন নবী, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান, স্থানীয় সাংবাদকর্মী, যুব সংগঠনের প্রতিনিধিগণসহ প্রমুখ।
সভা শেষে ১২ জন সফল উদ্যোক্তার মাঝে প্রথম ধাপে ৩জন নারী এবং ৯জন পুরুষকে বিভিন্ন প্রজেক্ট অনুসারে ৮লক্ষ ৮০ হাজার টাকার উদ্যোক্তা ঋণের চেক তুলে দিলেন ইউএনও রাবেয়া আসফার সায়মা। এরপর সফল ৬জন আত্নকর্মী হিসেবে ৩জন পুরুষ ও ৩জন নারীর হাতে কেস্ট পুরষ্কার তুলে দেন অথিতিবৃন্দ। এছাড়াও সুবর্ণচরে এই প্রথম শ্রেষ্ট উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়ে কেস্ট পুরষ্কার অর্জন করেন যুব সংগঠনের পক্ষে শিক্ষক মহিব উল্ল্যাহ মহিব।