নীলফামারীর ডোমারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ রকি (৩১) তার বাড়ি উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়ায় তার বাবার নাম মৃত আকবর আলী।
রবিবার (১০ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে ঐ যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, পরিবারের সদস্যরা রকিকে তার শোবার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা দাবি করেছেন, বাড়িতে কোনো প্রকার ঝগড়া বা কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি যার কারণে সে আত্মহত্যা করবে। স্থানীয়রা অনেকে তার মৃত্যুটি সন্দেহাতীত বলে মনে করছেন।
এ বিষয়ে, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিহতের সঠিক কারণ জানা যাবে।