মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
“আমরা সবাই এক হবো আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্যে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করেছে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ইনজামুল হক তুষার ও স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব সাব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম নজরুল কবির।
এবছরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৪২৫ জন পরীক্ষার্থী, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যারিয়ারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন এবং জেলার দুইজন বক্সরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষা ক্ষেত্রে মেহেরপুর জেলার ছাত্রছাত্রীদের এগিয়ে নিতে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে মেসডা।