রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

টুঙ্গিপাড়ায় মাঠের অভাবে ঘর বন্দি শৈশব

শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত চরকুশলী গ্রামে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের অবসর সময়ে মন-মেজাজ ভালো রাখতে প্রয়োজন খেলাধুলা। অথচ, চরকুশলি গ্রামে নেই স্থায়ী কোনো খেলার মাঠ। গ্রীষ্মে ফসল তোলার পর ফাঁকা মাঠে দুই-তিন মাসের মতো খেলার সুযোগ রয়েছে, যা স্থায়ী নয়। খেলাধুলার জন্য স্থায়ী মাঠ না থাকায় অবসর […]

প্রতিনিধি ডেস্ক

০৯ আগস্ট ২০২৫, ১৩:২৮

শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত চরকুশলী গ্রামে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের অবসর সময়ে মন-মেজাজ ভালো রাখতে প্রয়োজন খেলাধুলা।

অথচ, চরকুশলি গ্রামে নেই স্থায়ী কোনো খেলার মাঠ। গ্রীষ্মে ফসল তোলার পর ফাঁকা মাঠে দুই-তিন মাসের মতো খেলার সুযোগ রয়েছে, যা স্থায়ী নয়।

খেলাধুলার জন্য স্থায়ী মাঠ না থাকায় অবসর সময়ের বিনোদন হিসেবে শিক্ষার্থীরা ঝুঁকছে নেশাদ্রব্য ও এন্ড্রয়েড গেমে। তরুণদের জন্য এসব মারাত্মক ক্ষতিকর।

অন্যদিকে এলাকায় তৈরি হচ্ছে কিশোর গ্যাং। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের দুরন্ত শৈশবের উদ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল ডিভাইসমুখী হয়ে পড়ছে আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম।

অন্যদিকে একের পর এক মাঠ নানাভাবে দখল হয়ে যাচ্ছে। ফলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে বাধাগ্রস্ত।

যার ফলে অভিভাবকরা আশাহত হয়ে পড়েছে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। চরকুশলি গ্রামের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী খেলার মাঠের জন্য দাবি জানিয়ে আসছে। তাই, সংশ্লিষ্টদের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

ক্রিকেট

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিশি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে […]

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮

আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও সে বিষয়ে কোনো আইনি বা সালিশি পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করে আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।

আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে পারে। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সেটি বদলানোর আইনি ভিত্তি নিয়ে সংশয় ছিল শুরু থেকেই।

এসব আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক এবং বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানান, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু বলেছে যে আমরা খেলতে যেতে পারব না কিংবা আমাদের খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না, সে ক্ষেত্রে আমাদের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই আমরা থাকছি। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না।”

এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি বাংলাদেশ সরকারের। বিসিবি পরিচালকের বক্তব্যেও একই অবস্থান উঠে এসেছে।

আমজাদ হোসেন বলেন, “আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠক হয়। সেখানে স্পষ্ট সিদ্ধান্ত এসেছে—যদি নির্ধারিত সূচিতে পরিবর্তন না আনা হয়, তাহলে আমাদের দল ভারতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে না। এটি সরকারের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বললে বিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। “আমরা আইসিসিকে বিনয়ের সঙ্গে জানিয়েছি, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়,” বলেন তিনি।

খেলা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

‘হট টপিক’ নিয়ে হাস্য রসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক মাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও […]

নিউজ ডেস্ক

০৮ জানুয়ারী ২০২৬, ১২:১৫

‘হট টপিক’ নিয়ে হাস্য রসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক মাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০ দলের সূচি, গ্রুপিং সব ঠিক করে ফেলেছে ঠিকই। কিন্তু ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সামাজিকমাধ্যমে হাসির খোরাক জোগাল আইসল্যান্ড ক্রিকেট।

গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের নাম ও গ্রুপ প্রকাশ করেছে। ১৯ দলের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে আইসল্যান্ডের নাম বসিয়ে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। ক্যাপশনে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা বেশি আগ্রহী?’

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রোববার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, সেই মুহূর্তে পরশু রাতে ক্রিকইনফোর এক খবর বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছিল।

বাংলাদেশকে ভারতের মাঠে খেলতে হবে অথবা পয়েন্ট কাটা যাবে—ক্রিকইনফোর খবর ছিল এমনই। এমনকি ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বিসিবিকে আইসিসি আলটিমেটাম দিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। বাংলাদেশ দলের স্বার্থে যেকোনো কিছু গুরুত্ব সহকারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেখবে বলে জানিয়েছে বিসিবি।

৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না ভারত, তখন পুরো দলকে নিরাপত্তা কীভাবে দেবে—এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে গিয়ে বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ মনে করছেন।

আইসিসিকে পাঠানো মেইলের জবাবের পর ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, প্রয়োজনে আইসিসিকে আবারও বোঝা হবে।