সাইফুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে একটি রঙিন র্যালি বের হয়ে মহিপুর-আলিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেয় থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল,তাতী দল, ওলামা দল ও জিয়া সৈনিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্কমী ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার।
সভায় আরও বক্তব্য রাখেন:
থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ,সহ-সভাপতি মাসুদুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাওলাদার,
মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার,লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদারযুবদলের থানা সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা,
সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্যাদা,
ছাত্রদলের থানা সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী এক সাহসী আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা ফিরে আসে। তাই এ দিবস আমাদের জন্য গর্বের, স্মৃতির এবং প্রেরণার।
তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ দিবস আমাদের বারবার মনে করিয়ে দেয় ত্যাগ ও সাহসের।
তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে আমরা এই দিনটি প্রতি বছর আনন্দের সাথে পালন করবো।
প্রয়োজনীআলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও কর্মীদের প্রাণবন্ত উপস্থিতি।