সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৩ জন জুয়াড়িকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন:
জসিম (৪০), মাহমুদুল হক (৫৫), ওবায়দুল ইসলাম (৪০), মীর মাসুদ আলম (৫৪), নুরনবী (৫৫), রহিমুল ইসলাম (৩৩), ওমর আলী (৩৬), জাহাঙ্গীর (৩৮), এনায়েত শেখ (৪৫), মনোয়ারুল (৪৪), আইয়ুব আলী (৩৫), মো. বুদু (৪৩), খাদেমুল হক (৫৫), নুর মোহাম্মদ (৪৫), জামাল (৩৮), আরিফুল ইসলাম (৪০), মাজেদুল (৩২), সাইফুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৮), রশিদ চৌধুরী (৫৫), নিবারণ (৫০), রুবেল (২৫) ও খায়রুল ইসলাম (৪৫)।
অভিযান সূত্রে জানা যায়, ওই দিন বিকেল ৩টার দিকে পার্বতীপুর শহরের জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ২৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জুয়ায় ব্যবহৃত নগদ ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। জুয়ারত অবস্থায় ২৩ জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান,
“আটককৃত ২৩ জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।