আশ্রয়প্রার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বোচ্চ আদালতের একটি রায়ের পর, মার্কিন ধনকুবের এবং টেসলা ও এক্স (সাবেক টুইটার) প্রধান ইলন মাস্ক পশ্চিমা দেশগুলোকে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আয়ারল্যান্ডের প্রতি সরাসরি এই আহ্বান জানান তিনি।
সম্প্রতি আয়ারল্যান্ডের আদালত রায় দেয় যে, আশ্রয়প্রার্থীদের জন্য আবাসন সরবরাহ করা তাদের বাধ্যবাধকতার মধ্যে পড়ে না। কিন্তু তার একদিন পর ইইউ’র আদালত এর বিপরীত রায় দিয়ে জানায়, আয়ারল্যান্ডের অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। এই রায়ের পরই এক্স-এ (X, formerly Twitter) প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক।
তিনি লেখেন, “আয়ারল্যান্ডের ইইউ ত্যাগ করা উচিত।” পাশাপাশি আরও বলেন, “আমার মতে, সব দেশেরই ইইউ ছাড়ার কথা ভাবা উচিত। ইইউ এখন ইউরোপের গণতন্ত্র ধ্বংস করছে।”
ইলন মাস্কের এমন মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। কেউ কেউ তাঁর বক্তব্যকে জাতীয় স্বার্থ রক্ষার পক্ষ হিসেবে দেখছেন, আবার অনেকেই একে ইউরোপের একতা ভাঙার চেষ্টা বলেও সমালোচনা করছেন।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ইইউ ‘অস্থায়ী সুরক্ষা নির্দেশিকা’র আওতায় প্রায় সাড়ে ৪ মিলিয়ন ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে। কিন্তু ইউক্রেনীয় শরণার্থীদের অনেকেরই আইনি ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউরোপীয় দেশগুলোকে বৃহৎ পরিসরে অভিবাসন বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন—“এভাবে চললে ইউরোপ আর ইউরোপ থাকবে না।”
ইলন মাস্কের এই মন্তব্যকে ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং ইইউ-এর নীতিনির্ধারণ প্রক্রিয়ার ওপর এক নতুন বিতর্কের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?