জামায়াতে ইসলামী নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে জামায়াত এই সেমিনারের আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন,
“চব্বিশের জানুয়ারি থেকেই তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে সাধারণ মানুষ। জুন থেকেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ।”
তিনি উল্লেখ করেন, নতুন ফ্যাসিবাদের উত্থান রোধে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা জরুরি এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া জুলাইয়ের অর্জন টেকসই হবে না।
তিনি আরও বলেন,
“অভ্যুত্থানের মাধ্যমে সচেতন ও সজাগ জনগণ তৈরি হয়েছে বাংলাদেশে।”