মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করলে দিল্লির বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প জানান, ১ আগস্ট থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। তিনি লিখেছেন,
“যদিও ভারত আমাদের বন্ধু, বহু বছর ধরে আমরা তাদের সঙ্গে সীমিত পরিসরে বাণিজ্য করছি। কারণ, ভারতের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এখনো তারা কঠোর এবং আপত্তিকর বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রেখেছে।”
ট্রাম্প আরও অভিযোগ করেন,
“ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ শক্তি ও সামরিক সরঞ্জাম কিনছে। এমন এক সময়ে, যখন পুরো বিশ্ব চাইছে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক, তখন ভারত ও চীন রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হিসেবে দাঁড়িয়েছে। ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনে, তবে জরিমানা দিতে হবে।”
এই ঘোষণার পর দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য আলোচনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ঘোষণা করা হয়েছিল যে, ভারত ও যুক্তরাষ্ট্র একটি সমন্বিত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু পাঁচ দফা আলোচনার পরও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আগস্টের শেষ দিকে ষষ্ঠ দফা আলোচনার জন্য মার্কিন কর্মকর্তাদের দিল্লি যাওয়ার কথা রয়েছে।
রয়টার্স জানিয়েছে, ভারত সরকারের কর্মকর্তারা মনে করছেন ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক হয়তো সাময়িক পদক্ষেপ, যা চলমান আলোচনার অংশ হতে পারে। তবে চূড়ান্ত পরিস্থিতি নির্ভর করছে আসন্ন বৈঠকের ফলাফলের ওপর।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?