দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে পাঠানো এ চিঠিতে আসন্ন দুর্গাপূজায় ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে সংগঠনটির পক্ষে বলা হয়, গত বছর আপনার (তৌহিদ হোসেনের) হস্তক্ষেপে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার জনগণের জন্য ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। যদিও চূড়ান্তভাবে মাত্র ৫৭৭ টন ইলিশ রপ্তানি সম্ভব হয়।
আগের বছরগুলোতেও একই চিত্র দেখা গেছে। ২০২৩ সালে ৩,৯৫০ টনের অনুমতি দেওয়া হলেও রপ্তানি হয়েছিল মাত্র ৫৮৭ টন, ২০২২ সালে ১,৩০০ টন এবং ২০২১ সালে ১,২০০ টন।
সংগঠনটি আক্ষেপ করে জানায়, প্রতি বছর অনুমোদিত পরিমাণ ইলিশ সময়সীমার মধ্যে রপ্তানি করা কঠিন হয়ে পড়ে। সাধারণত ৩০-৪৫ দিনের নির্দিষ্ট সময়সীমায় এই পরিমাণ মাছ রপ্তানি করা সম্ভব হয় না। তাই এবার তারা অনুরোধ করেছেন, যেন কোনো সময়সীমা ছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।
চিঠিতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ সরকারকে আগেভাগেই প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয় এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।
এই চিঠিকে ঘিরে দুই দেশের মধ্যে ইলিশ রপ্তানি নিয়ে আলোচনার নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?