ফয়সাল আহমাদ ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
দেশব্যাপী পদযাত্রার অংশ হিসাবে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় মঙ্গলবার (২৯ শে জুলাই) বিকেলে এক পথ সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা বলেছেন।
তিনি আরো বলেন,শুধু গাজীপুর নয়, জুলাই আন্দোলনে মাওনা ছিল দেশের অন্যতম আন্দোলন ও প্রতিরোধের ক্ষেত্র। তাই আগে মাওনা এসেছি আপনাদের সাথে দেখা করতে, তারপর গাজীপুর যাব।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ৬৪ টি জেলায় আমরা যাচ্ছি এবং যাবো। আমরা গোপালগঞ্জেও গিয়েছি। মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। হার মানি নাই, গাজীপুরেও হার মানবো না।
আমরা কারো ভয়ে ভীত নই। আমরা ঘোষণা করেছি, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করব। এ মাটি মুজিববাদীদের হতে দেব না। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো।
পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দ্যেশে নাহিদ বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন— যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম।
সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে গাজীপুরের মাওনায় ১৯ জন বীর শহিদ হয়েছেন। আজকে আমরা জুলাই শহিদদের জন্য দোয়ার আয়োজন করেছি। আমরা অবশ্যই তাদের পরিবারের পাশে থাকব।
পথসভায় অন্যান্যের মধ্যে এনসিপির জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।