মজনুর রহমান , মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫ এলাকা দিয়ে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুরের পরে কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা ১৮ জন স্থানীয় মানুষের সাথে মিশে যাওয়ার আগেই আটক করতে সক্ষম হয় বিজিবি জোয়ানরা।
আটকৃত জানায়, তারা সকলেই বাংলাদেশী। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাদের সন্ধানে। তাদেরকে আটক করে কাজিপুর সীমান্ত জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবি থেকে তাদেরকে হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে।