ইহুদিবাদী ইসরাইলের অবরোধ এবং বিরামহীন আগ্রাসনের ফলে গাজা উপত্যকায় যে মানবিক সংকট দেখা দিয়েছে তার প্রতিক্রিয়ায়, বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ফিলিস্তিনি শিশুদের অবস্থা তদন্তের আহ্বান জানিয়েছেন।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিখ্যাত ব্রিটিশ অভিনেতা “মাইকেল কেইন” গাজার শিশুদের খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকার একটি ছবি প্রকাশ করেছেন এবং লিখেছেন: “কোনও শিশু যেন ক্ষুধার্ত না থাকে।
মাইকেল কেইন “ডে অফ অ্যাকশন ফর গাজা” প্রচারণার পোস্টার শিরোনামে আরেকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ব্রিটিশ জনগণকে গাজার জনগণের দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাতে হাঁড়ি বা প্যান নিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।
এই বিখ্যাত ব্রিটিশ অভিনেতা তার একটি আবেগঘন টুইটে আরও লিখেছেন: “আমি গাজার শিশুদের খাবার ভিক্ষা করতে দেখতে পারছি না।”
মাইকেল কেইন এরপর একজন বিশিষ্ট ক্ষুধা-বিরোধী কর্মী বব গেল্ডফের কথা স্মরণ করেন এবং যোগ করেন: গেল্ডফ, শিশুদের খাওয়ান। মানবিক সংকটের মুখে গেল্ডফের নাম এখন ব্যাপক মানবিক পদক্ষেপের প্রতীক হয়ে উঠেছে এবং কেইন তার পোস্টে তাকে উল্লেখ করার একটি ঐতিহাসিক এবং প্রতীকী অর্থ রয়েছে, যা বিশ্বব্যাপী বিবেকের প্রতি এ আহ্বান জানায় যে গেল্ডফ আফ্রিকার জন্য যা করেছিলেন, এবার গাজার ক্ষুধার্ত শিশুদের জন্য তা করতে হবে।
গেল্ডফ একজন আইরিশ সঙ্গীতশিল্পী এবং সামাজিক কর্মী যিনি ১৯৮০-এর দশকে বিশ্বব্যাপী ক্ষুধা-বিরোধী প্রচারণার নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত। ১৯৮৪ সালে, তিনি ইথিওপিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষকে সাহায্য করার লক্ষ্যে “ব্যান্ড এইড” সঙ্গীত গোষ্ঠী প্রতিষ্ঠা করেন।
গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে লেখা কেইনের পোস্টগুলি সামাজিক নেটওয়ার্ক X-এ ব্যাপকভাবে সমাদৃত হয় ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইহুদিবাদী ইসরাইল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) নামক একটি ব্যবস্থার আড়ালে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্তদের উপর সরাসরি হামলা করেছে।
২০২৫ সালের মে মাসের শেষের দিকে এবং এখন পর্যন্ত গাজায় খাদ্য বিতরণ লাইনে দাড়িয়ে থাকা মানুষের ওপর হামলায় কমপক্ষে এক হাজার নিহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের ফলে লক্ষ লক্ষ নারী ও শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে।
খাদ্য ও ওষুধের অভাবে গাজার হাসপাতালে শিশুরা গুরুতর অবস্থায় রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইসরায়েলের ভূখণ্ডে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন।
এছাড়াও, ইসরায়েলি স্থল ও বিমান হামলায় এখন পর্যন্ত ৫৯,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৪৩,০০০ জন আহত হয়েছে।
সূত্রঃ পার্সটুডে
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?