মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের নেতা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য এক মহল উঠে পড়ে লেগেছে একদল। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নানা ধরনের অজুহাত তুলে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। বিলম্বিত করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কবুতর খোলা বাজারে উপজেলা বিএনপি, অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই শহীদদের আত্বার মাগফিরাত দোয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, এই অদক্ষ সরকার দিয়ে এ দশ মাস কোন রকমের টেনেটুনে চলল। নির্বাচন যদি আরো এক বছর বিলম্বিত হয়ে যায় এই অদক্ষ সরকার দিয়ে কি কোনো ভালো কিছু করা যাবে? যারা বলে বিচার হতে হবে পরে নির্বাচন, শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে জুলাই ছাত্রদের হত্যার বিচার হতে হবে,
যে সমস্ত পুলিশ অফিসারদের দিয়ে ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আনা হবে। সে জন্য আমরা মনে করি দেশে একটি নির্বাচিত সরকার দরকার। সেই সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবে। যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এজন্য সরকারকে আমরা বলব দক্ষ সরকার দিয়ে দেশ পরিচালনার জন্য। অনতিবিলম্বে এই সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষধের দ্রুত পরিবর্তন আনা।
উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল যুগ্ন-আহবায়ক মো. আতাউর রহমান খান,
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তবু, লৌহজং থানা যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন নসু সহ মেদিনীমন্ডল বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরিবার, জুলাই শহীদ এবং দেশবাসীর কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।