মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ হাসান জামিল খান জানান, সোমবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানচর সিএনজি পাম্পের সামনের রাস্তা থেকে ইমরান হোসেন সুজনকে(৩০) একটি প্রাইভেট কারসহ ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত সুজনের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আব্দুল আলীর ছেলে।
মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘আমাদের অভিযান চলছে, চলবে। যেখানেই মাদকের সন্ধান পাবো, সেখানেই জিরো টলারেন্সে অভিযান চলবে।’