স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রবিবার ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“স্বাধীনতার পক্ষ-বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। সাংবিধানিক সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে সবাইকে গণ ঐক্যে আসতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্যবদ্ধ চেতনার বিকল্প নেই।”
সালাহউদ্দিন শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন,
“তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে। আমাদের বন্ধু থাকবে বিদেশে, কিন্তু কোনো প্রভু নয়। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না।”
আওয়ামী লীগের পতন প্রসঙ্গে তিনি বলেন,
“আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, এখন কেবল টিকে আছে দিল্লিতে। এই দল দেশের নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক সংস্কৃতি যেন এ দেশে আর কখনো প্রতিষ্ঠা না পায়, এমন একটি বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।”