মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধিঃ
ভোলায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
১৮ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ঈসরাফিল হোসেন মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা এম ওবায়েদ বিন মোস্তফা, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ তারিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী মূল্যবোধে গঠিত যুব সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে ইনসাফ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।