সাইফুল্লাহ মাসুম, বেরোবি প্রতিনিধিঃ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের সরকারের শাসন আমলেই আবু সাঈদের হত্যাকাণ্ড বিচার দেখে যাবেন আপনারা।
মঙ্গলবার ( ১৬ জুলাই) দুপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি
তিনি আরও বলেন, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতো। সেই বাবার হত্যাকাণ্ডের বিচার করতেই উনার আমলেই সাড়ে তিন বছর সময় লেগেছে।
তাহলে আপনি বুঝতে পারেন একটা বিচারকার্য যখন স্পষ্ট, খুব সুষ্ঠুভাবে এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যাই। আমাদের সমস্ত কিছুর চিন্তা করতে হয়।
আসিফ নজরুল বলেন, যেখানে যাই আমাকে দেখে বিচার দেরি হচ্ছে কেনো? বিচার দ্রুত চাই। এই যে আমাকে দেখে মুক্তভাবে প্রশ্ন করতে পারেন,সমালোচনা করতে পারেন। এইটার জন্যই তো জুলাই আন্দোলন হয়েছে। এই স্বাধীনতার চর্চা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এদিকে অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা সবার উদ্দেশ্য বলেন, আমাদের সন্তান ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল। অথচ পুলিশ ও রাজনৈতিক সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করেছে। আমরা এক বছর ধরে কেবল আশ্বাস পাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না।
ভোট আসছে, কিন্তু ন্যায়বিচার আসছে না। আমার নির্বাচনের আগেই জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা এবং শিক্ষার্থীদের হত্যার বিচার চায়।
আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, একজন বাবা হিসেবে আমি শুধু বিচার চাই না, চাই রাষ্ট্রীয় স্বীকৃতি।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।