মেহেদি হাসান ভূঁইয়া, (ক্যাম্পাস প্রতিনিধি):
রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ
সোহরাওয়ার্দী কলেজে টক-মিষ্টি ফলের স্বাদ উপভোগ করতে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে প্রাণিবিদ্যা বিভাগ।
বুধবার (৯ জুলাই ) সকাল ১১ টায় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লটকন, কাঠ লিচু, আনারস, আপেল, মালটা, ডালিম, কমলা, ড্রাগনফল সহ বাহারি রঙ এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় এই মৌসুমি ফল উৎসব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড.ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক, অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক শিরিন সুলতানা,
সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, প্রভাষক নাজমুন নাহার ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রী, বিএনসিসি, বাঁধনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা উপস্থিত হয়ে মৌসুমে ফলের স্বাদ ভাগাভাগি করে নেয়।
এসময় সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “আজকে প্রাণিবিদ্যা বিভাগের এই মৌসুমি ফল উৎসব একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা যেমন বাড়বে, তেমনি আমাদের দেশীয় ফলের প্রতি আগ্রহও তৈরি হবে।
আমি এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি। সেই সাথে সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন সবসময় প্রাণিবিদ্যা বিভাগের পাশে থাকবে বলে জানান।”
অনুষ্ঠানের বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ বলেন, “মৌসুমী ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন হবে এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসে উৎসাহিত হবে।
প্রাণিবিদ্যা বিভাগ সবসময় এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।”