মজনুর রহমান ,মেহেরপুর প্রতিনিধি
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ কার্যক্রমের আওতায় আজ মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদ হলরুমে পাট চাষীদের জন্য দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন।
মেহেরপুর জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা আকম হারুন অর—রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা পাট বীজ উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা এরশাদ আলী।
পাট ও পাটবীজ সংরক্ষণ, পাটের মানোন্নয়ন এবং সরকার ঘোষিত বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে অংশগ্রণকারীদের অবহিত করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আনোয়ার হোসেন বলেন, “পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। এই ফসলের টেকসই উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।” তিনি পাট চাষে সঠিক বীজ নির্বাচন, জমি প্রস্তুত, সেচ ও রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।