বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত এবং সে লক্ষ্যেই তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়। রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াতে ইসলামী আজ জাতির সামনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে— আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই। আমরা সেই যোগ্যতা ও সক্ষমতা অর্জন করেছি।” তিনি আরও […]

জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়

জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়

নিউজ ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১১:১৯

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত এবং সে লক্ষ্যেই তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায়।

রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াতে ইসলামী আজ জাতির সামনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে— আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই। আমরা সেই যোগ্যতা ও সক্ষমতা অর্জন করেছি।”

তিনি আরও জানান, “আসন্ন ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ, ইনশাআল্লাহ। এই সমাবেশের মাধ্যমে জামায়াত দেখাতে চায়, তারা শুধু আন্দোলনের দল নয়, তারা রাষ্ট্র পরিচালনার জন্যও প্রস্তুত।”

পরওয়ার বলেন, “আমাদের রাজনীতি শুধু ক্ষমতা নয়, ন্যায়ের পক্ষে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের আয়োজনও।” তিনি বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং দেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতের অবদান স্মরণ করেই এই সমাবেশ হচ্ছে।

তিনি বলেন, “আমাদের প্রিয় নেতারা, যারা শহীদ হয়েছেন, যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, সেইসব নেতারাও একটি কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজ আমরা তাদের উত্তরসূরি হিসেবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুত।”

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই। এজন্য আমরা দাবি করেছি, নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা প্রমাণ করুক।” তিনি আরও বলেন, “দেশে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু করতে হবে। এতে করে কালো টাকা আর পেশিশক্তির দৌরাত্ম্য কমবে এবং দক্ষ নেতৃত্ব উঠে আসবে।”

প্রবাসীদের ভোটাধিকার নিয়েও জামায়াতে ইসলামী তাদের অবস্থান তুলে ধরে। পরওয়ার বলেন, “প্রায় ১ কোটি ১০ লাখ প্রবাসী যাঁরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখেন, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

সমাবেশকে সফল করতে তিনি ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড ইউনিটকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রস্তুতি নিতে বলেন। তিনি বলেন, “এই সমাবেশ সফল করতে সবারই আত্মত্যাগ করতে হবে। বিশ্রাম, আরাম, অজুহাত বাদ দিয়ে কাজ করতে হবে। ১৯ জুলাইয়ের মহাসমাবেশ যেন ঢাকাকে জনসমুদ্রে পরিণত করে, সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমাদের ওপর যে আস্থা জাতি রেখেছে, সেই আস্থার প্রতিদান দিতেই আমাদের এই উদ্যোগ। রাষ্ট্র পরিচালনার জন্য জামায়াতে ইসলামীর প্রস্তুতি এখন পূর্ণাঙ্গ।”

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্ষাকাল হলেও আবহাওয়ার কারণে যেন কেউ মাঠ ছাড়ে না। বৃষ্টিকে ভয় করে ঘরে বসে থাকলে হবে না। মাঠে থাকতে হবে, শৃঙ্খলা মানতে হবে।”

পরওয়ার তার বক্তৃতায় অতীতের দুঃসময়, কারাবাস, নেতাদের শাহাদাত এবং আন্দোলনের সময়কার আত্মত্যাগের স্মৃতিচারণা করেন। বলেন, “এই সব আত্মত্যাগের ফসল আজকের এই সম্ভাবনা। এখন আমাদের দায়িত্ব, আল্লাহর দেওয়া এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর তার প্রকৃত রূপ হলো দ্বীনের বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করা।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা ১৯ জুলাইয়ের সমাবেশকে সফল করে প্রমাণ করবে, জামায়াতে ইসলামীর হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিরাপদ।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২১

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২১