আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের টংগিবাড়ীর গুরুত্বপূর্ণ আড়িয়ল সহ দখল-দূষণে কবলে থাকা সব খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের মাঠে ঘন্টা ব্যাপি সর্বস্তরের জনগন ও খাল রক্ষা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় কয়েকশতাধিক কৃষক-ছাত্র-জনতা।
মানববন্ধনকারীরা জানান, টংগিবাড়ী উপজেলাটি কৃষি প্রধান, বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষে জড়িত। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আড়িয়ল-টংগিবাড়ী সহ উপজেলার বিভিন্ন এলাকার খাল দখল কোথাও অস্তিত্ব বিলীন, কোথাও দূষণের কবলে ।
এতে কৃষি জমিতে পানি সংকট সহ জীব বৈচিত্রের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে কৃষকদের দুরাবস্থায় পড়তে হচ্ছে। আবার খালের প্রবাহ ঠিক না থাকায় পানি ঠিকমত না নিরসনে সুযোগ হয়না, এতে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়।
এমন অবস্থায় কৃষি সহ জীবন বৈচিত্র্য রক্ষায় এসব খাল উদ্ধারে দখল উচ্ছেদ-খনন সহ প্রয়োজনীয়। এবিষয়ে দ্রুত জোরালো পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান সকলে।
পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনের কাছর স্মারক লিপি করে মানববন্ধনকারীরা। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।