শনিবার, ১৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জনগণের সঙ্গে থাকুন ,জনগণকে সঙ্গে রাখুন, নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।   ২ জুলাই বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে পটুয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  পটুয়াখালী জেলা শাখার এই ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন […]

প্রতিনিধি ডেস্ক

০২ জুলাই ২০২৫, ২২:২৫

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 ২ জুলাই বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ব্যয়ামাগার মিলনায়তনে পটুয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 পটুয়াখালী জেলা শাখার এই ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজীব আহসান প্রমুখ । 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

 এ সম্মেলন উপলক্ষে পটুয়াখালী জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

জেলা বিএনপি’র এ সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ পদ পেতে আগ্রহী প্রার্থীদের ব্যানার, পোস্টার ও তোরণে সেজেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, রাস্তাসহ বিভিন্ন রাস্তার মোড়।

এ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮ টি উপজেলার প্রায় দেড় সহস্রাধিক কাউন্সিলর ও পটুয়াখালী জেলা ও এর বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

 পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি শীর্ষ পদে এক ডজন প্রার্থীর নাম নেতা-কর্মীদের মুখে শোনা যাচ্ছে ।

 এ তিনটি পদের মধ্যে সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হলেন বর্তমান বিএনপি কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ (পান্না মিয়া)।

সাধারন সম্পাদক পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইদুর রহমান তালুকদার, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহম্মেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির।

সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ মো. বশির উদ্দিন সিকদার, জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহীন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মাকসুদুর রহমান মাকসুদ।

প্রধান অতিথি’র বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল বিএনপি এ কথা শুধু বিএনপি’র নেতা-কর্মীরা নয় বাংলাদেশের সকল জনগন স্বীকার করবে। সংসারের বড় ছেলে হলে অনেক কিছুতে যেমন ছাড় দিতে হয় তেমনি বড় দল হিসেবে বিএনপিকেও অনেক কিছু ছাড় দিতে হবে। দল হিসেবে বিএনপি’র যেমন আদর্শ আছে তেমনি অন্যান্য দলগুলোর নিজস্ব আদর্শ আছে।

আদর্শগত মিল না থাকলেও জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদেরকে জনগণের পাশে যেতে হবে এবং ৩১ দফার বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে। আপনাদের দ্বারা যেন তাদের কারো কোন ক্ষতি না হয় সে বিষয়ে আপনি যেমন সতর্ক থাকবেন তেমনি আপনার পাশে যেসকল কর্মী আছে তাদেরকে সতর্ক রাখবেন।

তিনি আরো বলেন, জনগণের সঙ্গে থাকুন- জনগণকেকে সঙ্গে রাখুন,জনগণের সাথে থাকুন- জনগণকে সাথে রাখুন।দলের সুনাম সবসময় রক্ষা করতে হবে,কোন অবস্থায় দলের ক্ষতি করা যাবেনা।

প্রত্যেককে জনগণের পাশে থাকতে হবে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করতে হবে।

আপনার এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করতে হবে। কোন ক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা।

 বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দেশের ১২ কোটি ৮০ লক্ষ মানুষ যাদেরকে ব্যালটের মাধ্যমে ভোট দিবে তারাই আগামী দিনে এ দেশকে পরিচালনা করবে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০