সব আওয়ামী লীগার মানসিকভাবে অসুস্থ বা ‘মেন্টালি সিক’—এমন মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্য। তিনি তাদের থেরাপি ও রিহ্যাবে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই মন্তব্য করেন পিনাকী। সেখানে আওয়ামী লীগারদের মানসিকতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এই পোলারে তো রিহ্যাবে পাঠানো দরকার। সে মেন্টালি সিক। আসলে সব আওয়ামী লীগারই মেন্টালি সিক। এদের জন্য দুইটা থেরাপি লাগবে। আর একটা রিহ্যাব তো আপনারা জানেনই।’
পিনাকীর পোস্টে কটূক্তি করা এক স্কুলছাত্রের প্রসঙ্গও উঠে আসে। তিনি লিখেছেন, ‘আবু সাঈদকে নিয়ে কটূক্তি করা স্কুলছাত্র একজন মুজিব হতে পারবে। ১৮ বছর বয়সে সে ক্লাস টেনে পড়ে। সাবাশ। সোহরাওয়ার্দীর বডিগার্ডও এমন ছিল মনে হয় বাইশ বছরে মেট্রিক পাশ দিছিল।’
তিনি আরও লিখেছেন, ‘কিন্তু আবু সাঈদ তো তারে কিছু বলে নাই, কিছু করেও নাই—বীরের মতো শহীদ হইছে। তারে নিয়া কটূক্তির কী আছে? কেন সে শহীদ হইল? কেন আন্দোলনে গেল? কেন এমনভাবে শহীদ হইলো যে সারা দেশে আগুন জ্বইলা গেলো? এইটাই আবু সাঈদের দোষ?’
পিনাকী বলেন, ক্ষমতাসীন দলের সমর্থকরা শহীদ আবু সাঈদের আত্মদানের মাহাত্ম্যকে তাচ্ছিল্য করছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের বিকৃত মানসিকতাই আওয়ামী লীগের রাজনৈতিক চর্চায় প্রতিষ্ঠিত হয়ে গেছে।
ফেসবুক পোস্টে তিনি আরও ইঙ্গিত দেন, এই মানসিকতা শুধরে দেওয়া সহজ কাজ নয়। বরং এর জন্য প্রয়োজন ‘থেরাপি’ এবং ‘রিহ্যাব’। পিনাকীর ভাষায়, আওয়ামী লীগারদের মানসিক স্বাস্থ্য নিয়ে পুরো সমাজেই এখন প্রশ্ন উঠছে।