নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সমস্যা ও ভোগান্তি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে শুরু হাওয়া এইচএসসি পরিক্ষার্থীদের কেন্দ্র করে নীলফামারী সরকারি কলেজের প্রধান ফটকে পৌর বিএনপির সহায়তায় স্থাপন করা হয়েছে ছাত্রদলের হেল্প ডেস্ক।
এই হেল্প ডেস্ক এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, খাবার পানি ও মাক্স বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য প্যান্ডেল তৈরি করে বিভিন্ন স্থানে চেয়ার দিয়ে বসার ব্যবস্থার সাথে খাবার পানি, স্যালাইন বিতরণ করা হয়।
এতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।