আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
সড়ক পথে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনে দেওয়া অবকাঠামো পদ্মা সেতুর উদ্বোধনের তিন বছর পূর্তি আজ (২৫ জুন)।
২০২২ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন, আর পরদিন ২৬ জুন থেকে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু দিয়ে গত তিন বছরে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে প্রায় ২ হাজার ৫ শত ৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬শ টাকা।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিন বছরে যানবাহন পারাপার ও টোল আদায়ের চিত্র:
🔸 ২০২২-২৩ অর্থবছর:
পাড়ি দিয়েছে – ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন
টোল আদায় – ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা
🔸 ২০২৩-২৪ অর্থবছর:
পাড়ি দিয়েছে – ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি যানবাহন
টোল আদায় – ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা
🔸 ২০২৪ সালের জুন পর্যন্ত (সর্বশেষ হিসাব):
পাড়ি দিয়েছে – ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন
টোল আদায় – ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা
সংশ্লিষ্ট সূত্র মতে, সেতু চালুর পর থেকে প্রতিবছরই যানবাহনের সংখ্যা ও টোল আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নই নয়, জাতীয় উন্নয়নের গতিকে করেছে আরো বেগবান।