জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বৈঠকের পেছনের প্রেক্ষাপট ও সম্ভাব্য ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
পিনাকী বলেন, তিনি উভয় পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং তাদের চিন্তাধারা সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান রাখেন।
পিনাকী বলেন, আইজকার মিটিং ভালোভাবে কইরা জাতির আকাশের অহেতুক শংকা দূর করার জন্য একসময়ের সহযোদ্ধাদের জেসচার অব গুড উইল হিসাবে দুইটা শ্লোগান লিখে দিলাম।
১/ গণতন্ত্র ফেরে, ফেব্রুয়ারির ভোরে!
২/ বিএনপির জয়, ফেব্রুয়ারিতেই হয়!
ভুইলেন না ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার ভুদ্দিটা এই দুই টেকার ইউটিউবারের কাছে থিকাই পাইছিলেন। তাই লিখে রেখো এক বিন্দু দিছিলাম শিশির।