শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

হাসিনা যদি বাপের বেটি হয়,তবে বিদেশে বসে উসকানি না দিয়ে দেশে এসে রাজনীতি করুক : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা যদি বাপের বেটি হয়ে থাকেন, তবে বিদেশে বসে উসকানি না দিয়ে দেশে ফিরে এসে রাজনীতি করুন। বুধবার (১১ জুন) সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের পদত্যাগ তারা চাননি। বরং সরকারের […]

হাসিনা যদি বাপের বেটি হয়,তবে বিদেশে বসে উসকানি না দিয়ে দেশে এসে রাজনীতি করুক : রাশেদ খান

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ জুন ২০২৫, ১৯:১৬

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা যদি বাপের বেটি হয়ে থাকেন, তবে বিদেশে বসে উসকানি না দিয়ে দেশে ফিরে এসে রাজনীতি করুন।

বুধবার (১১ জুন) সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের পদত্যাগ তারা চাননি। বরং সরকারের ভুল ও ব্যর্থতা তুলে ধরতে চেয়েছেন মাত্র। কিন্তু সরকার প্রধান পদত্যাগের নাটক করেছেন। এটা জনগণের সঙ্গে ইমোশনালি ব্লাকমেইল করা হয়েছে।

তিনি বলেন, সরকার তার কথিত সাফল্যের কথা বলছে, কিন্তু ব্যর্থতার কথা একবারও উচ্চারণ করছে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার হয়েও জনগণ কিংবা রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। একক সিদ্ধান্ত গ্রহণের এই প্রবণতা স্বৈরতান্ত্রিক সরকারের লক্ষণ।

সরকারের উপদেষ্টাদের ঘিরে সাম্প্রতিক সময়ের নানা ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি বলেন, সরকারপ্রধান ঘোষণা দিয়েছিলেন, প্রতিমাসে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দেবেন, কিন্তু গত ১০ মাসে কেউই সেই হিসাব দেননি।

বরং কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব ঘটনাকে নাটক হিসেবে উল্লেখ করেন রাশেদ খান। একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও সরকার কোনো তদন্ত করছে না বলে অভিযোগ তোলেন তিনি।

নির্বাচনের সময় নির্ধারণ নিয়েও অসন্তোষ প্রকাশ করে রাশেদ খান বলেন, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। প্রচণ্ড গরমে মানুষ ভোট দিতে কেন্দ্রে যাবে না, এটুকু বোঝার মতো বোধশক্তি সরকারের নেই বলেই মন্তব্য করেন তিনি। এটি একটি পরিকল্পিত ভোট ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, সরকারের ঘোষণায় বলা হয়েছে, ৪০ শতাংশ ভোট না পড়লে পুনরায় নির্বাচন হবে। কিন্তু সরকার আমাদের দাবি উপেক্ষা করে মাত্র তিনটি দলের প্রস্তাব অনুযায়ী এপ্রিল মাসে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। তাহলে বাকিরা কি কোনো দল নয়? তারা কি আন্দোলনে ছিল না?

সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও বিচারহীনতার অভিযোগ এনে রাশেদ খান বলেন, শেখ পরিবারের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। অথচ এই সরকার গণঅভ্যুত্থানের দাবি করে। যদি তা-ই হতো, তবে গুম, খুনের সঙ্গে যুক্ত থাকা আওয়ামী লীগ নেতাদের বিচার হতো, শেখ পরিবারের সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত করা হতো।

আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের উচিত হবে নির্যাতনকারী ও দুর্নীতিবাজ নেতাদের চিহ্নিত করে জনগণের সামনে নিয়ে আসা এবং ক্ষমা চাওয়া।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মধ্যে কোনো লজ্জাবোধ নেই। শেখ হাসিনা বিদেশে বসে উসকানি দিচ্ছেন। তিনি দেশে ফিরে এসে রাজনীতি করুন। কারণ তিনি যেদিন দেশ ছেড়েছেন, সেদিনই তার রাজনৈতিক মৃত্যু ঘটেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি সাখাওত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক রায়হান হোসেন, যুব অধিকার পরিষদের রকিবুল হাসান, পৌর কমিটির সভাপতি মাহফুজুর রহমান এবং সদর উপজেলার সভাপতি হালিম পারভেজ।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪০৯৯

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪০৯৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭০২৩

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭০২৩