আক্কাছ আলী, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ গজারিয়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াসিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নি.হ.ত হয়েছেন।
সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ দু.র্ঘ.ট.না ঘটে।
নি.হ.ত ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া বটতলা এলাকার বাসিন্দা হারুন অর রশিদ এর ছেলে। তিনি বন্ধু ফয়সাল হোসেন (৩৩) সহ আরও কয়েকজন বন্ধুর সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ইয়াসিন ও ফয়সাল মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই গু.রু.ত.র আ.হ.ত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃ.ত ঘোষণা করেন। আহত ফয়সাল হোসেনকে আ.শ.ঙ্কা.জ.ন.ক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামদর্দ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর পৌনে ১টার দিকে দু.র্ঘ.ট.না.য় আ.হ.ত অবস্থায় দু’জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মোহাম্মদ ইয়াসিন ঘটনাস্থলেই প্রা.ণ হারান বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। নি.হ.তে.র মরদেহ হাসপাতালেই রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”