নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে নিম্ন মানের কাজ দিয়েই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে করে আসছে। জানা গেছে, উত্তরের সর্বশেষ রেলওয়ে স্টেশন চিলাহাটি রেলওয়ে স্টেশন আধুনিকায়ন করার লক্ষে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে আসছে। ম্যাক্স ইনফারকচার লিমিটেড তাদের কাজ ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করেছে।
অপরদিকে ক্যাচেল কনস্টাকশন ২০২২ সালে ফুটওভার ব্রিজ, দ্বিতীয় প্লাটফর্ম শেড, ওয়াশ ফিট, ওয়াশ ফিট রেললাইন, বর্ডার গেইট, স্টেশন ইয়ার্ড লাইটিং এর কাজ পায়। শুরু থেকেই এ প্রতিষ্ঠানটি ব্যাপক অনিয়মের সাথে কাজ করে আসছে। গতকাল মঙ্গলবার সরে জমিনে গিয়ে দেখা গেছে- ওয়াশফিটে ঢালাইর কাজ চলছে নিম্ন মানের।
রড গুলো অনেকদিন পূর্বেই খাঁচা করে রেখে দেওয়া হয়েছে এবং প্রায় কয়েক মাস পর এখন ঢালাইয়ের কাজ করছে। কয়েক মাস রাখার কারণে বৃষ্টির পানি ও বিভিন্ন কারণে রডের মরিচা ধরেছে এবং রডের নিচে ঘাস জন্ম নিয়েছে সেই মরিচা এবং ঘাসের উপরেই ঢালাই করা হচ্ছে ।
তাছাড়া ওয়াস ফিডের যে ঢালাই দেওয়া হয়েছে সে ঢালাই গুলাতে বেশিরভাগ পিলারের নিচে ফাটল দেখা দিয়েছে। তাছাড়া ওয়াস ফিট রেললাইন স্থাপনের ঢালাইয়ে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং ফাটল বন্ধ করার জন্য পুনরায় আবার রিপিয়ারিং করতে দেখা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে- ক্যাসেল কনস্ট্রাকশন চিলাহাটি প্রকল্পের ডাব্লিউ.ডি.টু প্যাকেজের প্রজেক্ট ম্যানেজার সলেমান আলী জানায়- আপনাদের কোন জানার থাকলে পিডি আব্দুর রহিমের সঙ্গে কথা বলতে বলেন।
স্থানীয় বাসিন্দারা জানান- এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই ওয়াশ ফিটে নিম্ন মানের উপকরণ রট, বালু ও সিমেন্ট ব্যবহার করছে। অথচ ঠিকাদারের এসব নিম্ন মানের অনিয়মের কাজ হলেও কর্তৃপক্ষ এসে নিম্ন মানের কাজের পরিদর্শন করে দেখেও না দেখার ভান করে চলে যায়।