বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আ. লীগের ‘লুটপাটের’ বাজেটের সঙ্গে এই বাজেটের পার্থক্য নেই : মাসুদ কামাল

আওয়ামী লীগ সরকারের আমলে যত বাজেট হয়েছে, সবই ছিল ‘লুটপাটের বাজেট’। এবারের তথাকথিত বৈষম্যহীন বাজেট সেই একই ফরম্যাটে সাজানো—শুধু কিছু সংখ্যাগত পরিবর্তন ছাড়া ভেতরের কিছুই পাল্টায়নি।

নিউজ ডেস্ক

০৫ জুন ২০২৫, ১১:১০

বাজেট ঘোষণা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন,

“আওয়ামী লীগ সরকারের আমলে যত বাজেট হয়েছে, সবই ছিল ‘লুটপাটের বাজেট’। এবারের তথাকথিত বৈষম্যহীন বাজেট সেই একই ফরম্যাটে সাজানো—শুধু কিছু সংখ্যাগত পরিবর্তন ছাড়া ভেতরের কিছুই পাল্টায়নি।”

একটি আলোচনা সভায় তিনি বলেন,

“এই সালেহউদ্দিন সাহেব, আহসান এইচ মনসুর সাহেব—তাঁরা বহুবার বলেছেন, আওয়ামী লীগের বাজেট মানেই লুটপাটের বাজেট। সেই বাজেটের সঙ্গে এবারের বাজেটের মৌলিক কোনো পার্থক্য নেই। মুখে বলা হচ্ছে বৈষম্যহীন বাজেট, অথচ করমুক্ত আয়ের সীমা জুলাই যোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা, আর সাধারণ নাগরিকের জন্য ৩ লাখ টাকা। এটিই যদি বৈষম্যের প্রতীক না হয়, তাহলে আর কী?”

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন,

“জুলাই যোদ্ধা কারা? ১০ মাস হয়ে গেল, এখনো তো সরকার জুলাইয়ের আন্দোলনে কতজন নিহত হয়েছে সেই তালিকাই তৈরি করতে পারেনি। লিস্ট না করেই ঘোষণা—তাহলে আপনি কীভাবে জানলেন কারা ‘জুলাই যোদ্ধা’?”

মাসুদ কামাল আরও বলেন,

“রাজপথে তখন সবাই নেমেছিল—ছাত্র, নারী, শিশু, গৃহবধূ—কে ছিলেন না? তাহলে আপনি কাকে আলাদা করে ‘জুলাই যোদ্ধা’ বলছেন? এটা আসলে আরেকটা রাজনৈতিক প্রজেক্ট, মুক্তিযোদ্ধার তালিকার মতোই একটা ‘ধান্দাবাজি প্রকল্প’। উদ্দেশ্য? একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া।”

তিনি বাজেটের আরেকটি বিতর্কিত দিক তুলে ধরে বলেন,

“আবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। প্রশ্ন হলো—এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এখন লুটপাট করছে কারা? আগে বলতেন রাজনৈতিক লুটেরাদের টাকা বৈধ করা হতো, এখন কী বলবো? এবার কি সরকারের ঘনিষ্ঠ কিছু এপিএস আর উপদেষ্টাদের টাকা বৈধ করার জন্যই এই সুযোগ দেওয়া হচ্ছে?”

মাসুদ কামাল বলেন,

“সরকার যাদের বিরুদ্ধে এক সময় লুটপাটের অভিযোগ তুলেছিল, এখন তারাই কী লুটের সিস্টেমকে নতুন কাঠামোয় চালিয়ে নিচ্ছে? জনগণের টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের কোনো জবাবদিহিতা নেই। বরং বাজেট তাদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে।”

তিনি স্পষ্টভাবে বলেন,

“এই বাজেট রাষ্ট্রীয় বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। নামমাত্র পরিবর্তন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, বাজেট এখন আর অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং ক্ষমতাসীন গোষ্ঠীর লুটপাটের নীতিনির্ধারক দলিল।”

দেশজুড়ে চলমান সমালোচনার মধ্যে মাসুদ কামালের এই বক্তব্য রাজনীতিসহ অর্থনীতিতেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বাজেটের মাধ্যমে জনগণের সঙ্গে ‘নীতিগত প্রতারণা’ করা হচ্ছে এবং তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও অর্থনৈতিক স্বচ্ছতার ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯