আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টাগণের মুন্সিগঞ্জ জেলা সফর।পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ী আজ ৩১শে মে ২০২৫ খ্রি. শনিবার সকালে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জনাব মো জাহাঙ্গীর আলম চৌধুরী,
শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মুন্সিগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হলে তাদেরকে স্বাগত জানান সম্মানিত জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ জনাব ফাতেমা তুল জান্নাত
এবং পুলিশ সুপার, মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এ সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল উপদেষ্টা মহোদয়গণকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে “Local Level Stakeholders Consulation on Inclusive, Smooth and Sustainable ldc graduation ” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।