মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধি:
কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের উপর হামলা কারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দূষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ মে) বেলা ১১ টার দিকে নাটোর শহরে এন এস কলেজের সামনে কলেজ ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,সহ সভাপতি মিনহাজ মনির, এস এম জুবায়ের, মীর হাবিব, আলী ইমরান মহন,সোহেল রানা রাজিব সহ কলেজের সাধরন শিক্ষার্থী বৃন্দ।
এসময় বক্তারা বলেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্রদলের নেতা কর্মিদের চোরা গুপ্তা হামলা করছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে হত্যা করেছে। এই হত্যা গুলোর যদি সঠিক বিচার হতো তাহলে ইফাজের উপর এমন হামলা হতো না। তাই প্রশাসনের কাছে দাবী আসামীদের দূত গ্রেফতার করে সঠিক বিচারের দাবী জানান।