সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ডোমারে এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে নীলফামারীর ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে মে) সকাল ১০ টায় শুরু হবার কথা থাকলেও সকাল ১১ টায় ডোমার বাজার, নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ […]

প্রতিনিধি ডেস্ক

২৬ মে ২০২৫, ১৯:১০

জুলাই গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে নীলফামারীর ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬শে মে) সকাল ১০ টায় শুরু হবার কথা থাকলেও সকাল ১১ টায় ডোমার বাজার, নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক টিম।

পরে, বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

এসময় তিনি বলেন, “যাদের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরাঞ্চলে আমাদের সাংগঠনিক নতুন যাত্রা শুরু হলো নীলফামারী জেলার মধ্য দিয়ে।

আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

সারজিস বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তাদের ফিরে আসার সুযোগ নেই।

খুনি হাসিনা ফিরলে, অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই আসবে। নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে, এমন অপ্রাসঙ্গিক কথা রাজনৈতিক দলগুলোর বলা উচিৎ না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না।

অনেকেই দ্রুত নির্বাচন চায়। তবে দ্রুত নির্বাচন হবে, কিন্তু স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হবে না, তাহলে অভ্যত্থান পরবর্তী সময়ে সেটি কলঙ্কে পরিণত হবে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি এমপি-মন্ত্রীরা মনোনয়ন কিনে দলীয় প্রভাবে নির্বাচিত হত। জনগণের কথা চিন্তা না করে উপর মহলকে তৈলমর্দন করতো।

মাত্র ৫০০ বা ১০০০ হাজার টাকার বিনিময়ে জনগণকে প্ররোচিত করে নির্বাচিত হবার পর বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে তারা জনগণের পকেট কেটে হাজার হাজার টাকা নিত। তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে ভালো মানুষ নির্বাচিত করতে হবে।

খারাপকে খারাপ না বললে তারা মাথায় উঠে যায়, সাহস বেড়ে যায়। প্রশাসনের কেউ হলেই স্যার বলতে হবে বা টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা থাকতে দেওয়া যাবেনা।

হাজার মায়ের কোল খালি করা খুনির বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন চিন্তা না করে অন্যকারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা বাংলাদেশে খুনের বিচার দেখতে চাই। আমরা সিস্টেমের সংস্কার দেখতে চাই।

বিগত আমলে দেখেছি দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। খুনি হাসিনা ও তার দোসররা অন্য দলের নেতৃবৃন্দকে খারাপ ভাষায় কথা বলতো।

এখন দেখছি কিছু সিনিয়র নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলছেন। এমন কালচার চর্চা করা হলে জনগণ আপনাদের ছুড়ে ফেলবে। যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন,

জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান ডোমার উপজেলার নেতৃবৃন্দ।

ডোমারের পথসভা ও লিফলেট বিতরণ শেষে উত্তরাঞ্চলে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ডিমলায় যান তারা এভাবে নীলফামারী জেলার ছয় উপজেলায় আজকে তাদের লিফলেট বিতরণ ও পথসভা ছিল।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।