“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”- প্রতিপাদ্য’র আলোকে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপ উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা’র মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ” ভূমি মেলা-২০২৫”।
২৫ মে,রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র, ব্যানার -প্লেকার্ড নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই র্যালি বের করে। র্যালি শেষে সহকারি কমিশনার (ভূমি)অফিস হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও ভূমি মেলা উদ্বোধন করেন পটুয়াখালী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুক রহমান রিফাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গণঅধিকারের আয়বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, গণধিকারের সদস্য সচিব মোঃ জাকির মুন্সি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকার জনসাধারণ সমাজসেবক, গণমাধ্যম কর্মী, স্কুল শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ।
সভায় সভাপতি বলেন, “ভূমি ব্যবস্থাপনায় আদি যুগ থেকে ভূমিকর প্রদান সহ নানা জটিলতা দূর করতে বর্তমানে নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার স্বীকৃতি সহ অনলাইন সেবায় ভূমিকর সহ সকল প্রকার সেবা প্রদান করা হয়।”
আগামী ৩০ জুন/২৫ পর্যন্ত ভূমি মেলা ও ভূমি সেবা কার্যক্রম চলবে।