আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের জবাবে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন,
“বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে সেই তোড়ে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বা।” তিনি আরও বলেন, “বিএনপি যদি থুথু ফেলে, সেই থুথুর মধ্যেও তোমাদের খুঁজে পাওয়া যাবে না।”
দুদুর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভাষার অশালীনতা ও রাজনৈতিক সৌজন্যের ঘাটতির জন্য অনেকেই তাকে একহাত নিয়েছেন। এসবের মধ্যে এনসিপির অপর নেতা সারজিস আলম ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ফেসবুকে দুটি পরপর পোস্ট করে দুদুকে কটাক্ষ করেছেন।
প্রথম পোস্টে সারজিস আলম লেখেন, “এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!” এরপর আরেক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, “ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি? Confused!”