নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষনের ফলে সে ৪ মাসের গর্ভবতী হওয়ার এক অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইল মডেল থানায় ভাটি সাভার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের কন্যা নূর জাহান কর্তৃক দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, একই গ্রামের নোমান মিয়ার পুত্র মোঃ আঃ রহমান ও সিরাজ উদ্দিনের পুত্র রফিক মিয়া এই ঘটনার সাথে জড়িত। এজাহার সূত্রে জানাযায়, আঃ রহমান সরাসরি ধর্ষনের সাথে জড়িত।
ধর্ষিতা এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে তাকে বিয়ে করার জন্য চাপ দিলে উল্লেখিত বিবাদীগন সুকৌশলে চার মাসের অন্ত:সত্ত্বা নষ্ঠ করে। উক্ত ঘটনায় গ্রামীন শালিশ দরবারের আয়োজন করলে বিবাদী আবদুর রহমান ও প্রবাসে থাকা তার পিতা নোমান মিয়া সুকৌশল এবং মোটা অংকের টাকার বিনিময়ে সালিশ দরবার বন্ধ করে দেয় এবং বিবাদী রফিক মিয়া ধর্ষিতা যুবতীকে তার বশত বাড়ীতে অন্যায়ভাবে জোরপূর্বক আটকে রাখে।
বিগত ৫ই মে ২০২৫ বিকালে মামলার বাদী রফিক মিয়ার বশতবাড়ী থেকে ধর্ষিতাকে উদ্ধার করতে গেলে রফিক মিয়া তাকে বেদম মারপিট করে আহত করে। বর্তমানে ধর্ষিতা যুবতী রফিক মিয়ার বাড়িতে আটক অবস্থায় আছে বলে জানাগেছে।
বিষয়টি জানাজানি হলে নান্দাইল মডেল থানা পুলিশ সহ মিডিয়া কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ধর্ষিতার বক্তব্য ভিডিও সহ রেকর্ড করেছেন।
উক্ত ঘটনায় থানায় কোন নিয়মিত মামলা রেকর্ডভূক্ত হয়নি। একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্ঠা করে যাচ্ছে। মামলার বাদী মোছাঃ নূর জাহান অভিলম্বে আটকে রাখা ধর্ষিতাকে উদ্ধার সহ আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড সহ দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেছেন।