মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শেখ হাসিনার মধু খেয়ে রাজনীতি করেছি কিনা তার জবাব জনগণই দিবে : ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার প্রশাসনের একটি অংশকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, “সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে, যারা দলীয় আচরণ করছে এবং একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে।” শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে […]

শেখ হাসিনার মধু খেয়ে রাজনীতি করেছি কিনা তার জবাব জনগণই দিবে : ইশরাক

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ মে ২০২৫, ২২:১৮

বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার প্রশাসনের একটি অংশকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, “সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে, যারা দলীয় আচরণ করছে এবং একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে।”

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তের পক্ষে আইনি ব্যাখ্যা দিয়েছে এবং গেজেট প্রকাশ করেছে।

তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় আবারও চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে। তিনি অভিযোগ করেন, কেউ বলছে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কেউ বলছে সলিসিটর অফিসে, যা স্পষ্ট করে দেয় যে প্রশাসনের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রক্রিয়াকে বিলম্বিত করছে।

তিনি আরও বলেন, “এনসিপি একটি বিবৃতিতে বিচারকদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা অতীতে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিতেও দেখেছি, যেখানে রায় নিজেদের পক্ষে না গেলে তারা বিচারকদের হুমকি দিত এবং চাপ প্রয়োগ করত। এমন আলামত আমাদের কাছে রয়েছে এবং আমরা পরবর্তীতে তা প্রকাশ করব।”

নিজেকে সরকারের বিরুদ্ধে অবস্থানকারী দাবি করে ইশরাক বলেন, “আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম? আমি তো বরং তার বিরুদ্ধেই আন্দোলন করেছি। তাহলে কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ একটাই—আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী। সরকার তাদের দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসিয়ে নির্বাচনের সময় সুবিধা নিতে চায়।”

তিনি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন্দ্রিক বিভিন্ন আর্থিক অনিয়ম ও লুটপাটকে অব্যাহত রাখার লক্ষ্যেই তাকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ আন্দোলন ব্যক্তিগতভাবে তিনি শুরু করেননি বলেও উল্লেখ করেন।

ইশরাক বলেন, “এটি ঢাকা দক্ষিণের জনগণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। আমি তাদের কাছ থেকে জেনেছি, আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না দাবি পূরণ হয়। কর্পোরেশনের কর্মকর্তারাও এই আন্দোলনে অংশ নিচ্ছেন।”

তিনি বলেন, “শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি কিনা, তার জবাব জনগণ জানে এবং তারা সরকারকে প্রয়োজন অনুযায়ী সেই জবাব দেবে।”

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৬

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৬

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬৬

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৯