মোঃ হাচান আল মামুন,দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে বিদায় জানানো হলো মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে এডসি, অতিরিক্ত জেলা প্রশাসক মৌলভীবাজার এ যোগদানের জন্য বদলি হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা ইউএনও মোঃ মামুনুর রশীদ এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। জনসেবায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন, “আমি এই উপজেলার মানুষের ভালোবাসা কখনো ভুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনগুলোতেও দেশের সেবা করে যেতে পারি।”
অনুষ্ঠান শেষে ইউএনও মহোদয়ের হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।