সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুরী এলাকায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবেদ আলী (৪৫) সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে মারা যান।
রবিবার ভোররাতে আনোয়ার মিয়ার একটি সুপারি গাছে ওঠেন আবেদ আলী। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তিনি গাছে উঠেছিলেন। হঠাৎ গাছটি ভেঙে পড়ে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা সকালে তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আবেদ আলীর বাড়ি একই ইউনিয়নের পাশের গ্রামে। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, সুপারি চুরির সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
পাটগ্রাম থানার ওসি (অফিসার ইনচার্জ) বলেন,”প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাছে ওঠার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”
এ ঘটনায় এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন।