বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ছাত্রদল কোনো শোডাউনের রাজনীতি করবে না: ছাত্রদল সভাপতি

বাংলাদেশে কোথাও ছাত্রদল আর কোনো প্রকার শোডাউনের রাজনীতি করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে কুয়াকাটায় সাধারণ মানুষের মাঝে দলীয় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিতে চাই। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ […]

নিউজ ডেস্ক

২৫ অক্টোবর ২০২৪, ১৭:০৩

বাংলাদেশে কোথাও ছাত্রদল আর কোনো প্রকার শোডাউনের রাজনীতি করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে কুয়াকাটায় সাধারণ মানুষের মাঝে দলীয় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিতে চাই। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা জনপ্রিয় তাদের নেতৃত্বে নিয়ে আসবো। সারা বাংলাদেশে কোথাও ছাত্রদল আর কোনো প্রকার শোডাউনের রাজনীতি করবে না। সারাদেশে ছাত্রদলের ছোট ভুলও আমরা ক্ষমা করছি না, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। আমরা বলবো বর্তমানে সবচেয়ে স্বচ্ছ ধারার ছাত্র রাজনীতি করছে ছাত্রদল।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে মূল্যায়ন করতে না পারলে তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মী, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এক ধরনের প্রতারণা হবে যদি আমরা ত্যাগী ছাত্রদের মূল্যায়ন করতে না পারি। সাড়ে ১৫ বছর সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে প্রকাশ্যভাবে রাজপথে থেকেছেন। নিজের সহকর্মীকে হারিয়ে জীবন বাজি রেখে এই প্রেক্ষাপট তৈরি করেছেন তাদের আমরা সাংগঠনিকভাবে মূল্যায়ন করব।

কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, গত ১৫ বছর যে সব মিডিয়া সাধারণ জনগণের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেনি, তারা কিন্তু এখনো ছাত্রদলের কিছু সামান্য ঘটনাকে অবান্তর রূপে প্রচার করে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ না হয় কাল, আপনাদের উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তাই মিডিয়ার কাছে আমাদের অনুরোধ অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য।

ছাত্রলীগের নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে নির্দলীয় সরকার। আওয়ামী লীগের গঠন করা সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। ১৫ জুলাই এর পর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্রদের ওপর যে নির্যাতন চালিয়েছে তা এশিয়ায় সর্বোচ্চ ন্যক্কারজনক।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি শাকির আহমেদ, সহ-সভাপতি এইচ. এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম. এম মাসুদ, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম।

আরও ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার, ৩ নং যুগ্ম আহ্বায়ক প্রিন্স শরীফ।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮২

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৯