মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দুর্গাপুরের পাহাড় ছাপিয়ে ঢাকার মঞ্চে আরজ আলী

নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা,প্রতিনিধি: বাংলা নববর্ষে এবার রাজধানীর বড় মঞ্চে গান পরিবেশন করলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাউল শিল্পী আরজ আলী। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে গান গেয়ে সবাইকে মাতিয়েছেন তিনি। জীবনে প্রথমবারের মতো এতো বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে আরজ আলী তার স্বপ্ন ছুঁয়েছেন। এই আয়োজনে একই […]

প্রতিনিধি ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ১৬:৫০

নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা,প্রতিনিধি:

বাংলা নববর্ষে এবার রাজধানীর বড় মঞ্চে গান পরিবেশন করলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাউল শিল্পী আরজ আলী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে গান গেয়ে সবাইকে মাতিয়েছেন তিনি। জীবনে প্রথমবারের মতো এতো বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে আরজ আলী তার স্বপ্ন ছুঁয়েছেন। এই আয়োজনে একই মঞ্চে দেশের জনপ্রিয় শিল্পী এবং ব্যান্ডদল গান পরিবেশন করে।

নববর্ষের এই কনসার্টে আরজ আলীর পরিবেশনা দর্শক শ্রোতাদের মাতিয়েছে বেশ। 

জাহিদ নীরব ফিচারিং আরজ আলী ও রাকিব হাসানের গানের পরিবেশনায় গলা মিলিয়েছেন হাজারো দর্শক।

নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের সাদামাটির পাহাড়ের আঙিনা থেকে রাজধানীর মঞ্চ,যাত্রাটা আরজ আলীর কাছে স্বপ্নের মতোই। এই জার্নিতে তার এতদূর আসার পেছনে বড় অবদান রয়েছে শিল্পী রাকিব হাসানের। তিনি এই পথের বাউলকে চিনিয়েছেন রাজপথ। তারপর ঢাকায় একসাথে প্র‍্যাকটিস করা,আড্ডা দেয়া অথবা গানের ফাঁকে কথার ঝড়। অবশেষে এক মঞ্চে দর্শক মাতানো। যেন এক রূপকথার গল্পের মতোই।

ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুরের পথে প্রান্তরে যে আরজ আলী গান গেয়ে বেড়াতেন  আজ তিনি রীতিমতো সেলিব্রেটি। দেশের নানা শ্রেণীপেশার মানুষের প্রশংসায় ভাসছেন এই বাউল শিল্পী। জীবনের অপরাহ্নে এসে তার শেকড় থেকে শিখরে পৌঁছে যাওয়াটা সত্যিই মানুষের কাছে এক চমৎকার অনুভূতি।

সাম্প্রতিক সময়ের আগে কখনোই সেভাবে ঢাকা শহর না দেখা মানুষটি এবার মাতালেন কত শত শহুরে মানুষকে। তাকে দেখলে সবাই এখন গান শুনতে চায়,খুব যত্ন করে তুলতে চায় এক মুহূর্তের সেলফি।

জীবনভর গানকেই ধ্যানজ্ঞান করা আরজ আলী তো দিনশেষে একজন সত্যিকারের সেলিব্রেটি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাই নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে – “আরজ আলী চাচাকে লক্ষ মানুষের সামনে গাইতে দেখা চোখের জন্য এক পরম শান্তি।

দেশের হাটে-মাঠে-বাটে এরকম হাজার হাজার প্রতিভা আছে। এই শক্তিটাকে কাজে লাগানোর উপায় আছে। আমরা একটা কাঠামো তৈরি করতে পারি যেটা শুধু যে বাংলাদেশের ইমেজ বিল্ডিংয়ে হেল্প করবে তা না, আমাদের শিল্পীরা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে।

আমার ব্যক্তিগত বিবেচনায়,গান হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী কালচারাল অ্যাসেট। বাংলাদেশকে বাইরের দুনিয়ায় গানের দেশ হিসাবে প্রজেক্ট করতে পারলে সবচেয়ে বড় কাজ হবে।”

নববর্ষের এই কনসার্টে গান পরিবেশন শেষে আরজ আলীর মুগ্ধতা ফুটে ওঠে তার অভিব্যক্তিতে। পরিবেশনা শেষে বললেন,”সকলের প্রতি আমার সালাম। ভালো থাকবেন। আবার দেখা হবে।”

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।